মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
২ মাসের মধ্যে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল-অবরোধের হুঁশিয়ারি

২ মাসের মধ্যে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল-অবরোধের হুঁশিয়ারি

সিমের মেয়াদের অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস বাতিল এবং অযৌক্তিকভাবে প্যাকেজের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেটে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টের বিজয় চত্বরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক নাগরিক অংশ নেন।গণজমায়েতে বক্তারা অভিযোগ করেন, সিমের মেয়াদ শেষ হওয়ার অজুহাতে গ্রাহকের অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস বাতিল করা হচ্ছে। তাদের দাবি, গ্রাহকের অর্থে কেনা সেবা নির্ধারিত সময়ের আগে বা অযৌক্তিক শর্তে সীমিত করা বন্ধ করতে হবে।বক্তারা আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে সিমের মেয়াদের অজুহাত বন্ধ এবং প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ করা না হলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলা এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা বক্তব্য দেন। বক্তারা সিম ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।