শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে রেকর্ডের পর রেকর্ড

বিশ্বকাপে একের পর এক রেকর্ডের হাতছানি নিয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নেমেই গড়েন নতুন ইতিহাস। বিশ্বকাপের মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ আসরে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডেও ভাগ বসিয়েছেন ফুটবলের এই মহাতারকা।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি। ১৭তম মিনিটে তার জাদুকরী বাঁ-পায়ের শটে প্রথমবার কাঁপে আলজেরিয়ার জাল। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত সেই শটটি ঠেকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন গোলরক্ষক লুকা জিদান। বল স্পর্শও করেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। মেসির গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিরতির পর আরও ভয়ংকর রূপে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। ৬১তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের শট জিদানের গায়ে লেগে ফিরে এলে সুযোগ লুফে নেন মেসি। ফিরতি বলে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ১৫ গোল করে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করেন মেসি।

দ্বিতীয় গোলের পর থেকেই হ্যাটট্রিকের অপেক্ষায় ছিল গোটা স্টেডিয়াম। কয়েক মিনিট পরই সেই সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু লুকা জিদানের অসাধারণ এক সেভে বঞ্চিত হন তিনি। তবে মেসির মতো তারকাকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব হয়নি।

ম্যাচের ৭৬তম মিনিটে আবারও জ্বলে ওঠেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বক্সের বাইরে থেকে নেওয়া নিচু ও শক্তিশালী এক শটে বল জড়িয়ে দেন জালে। তাতেই পূর্ণ হয় তার প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচে এসে তিন গোলের এই কীর্তি গড়লেন তিনি।

হ্যাটট্রিকের সেই গোলটি ছিল আরও একটি ইতিহাসের সাক্ষী। বিশ্বকাপে মেসির গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসান তিনি। একই ম্যাচে রোনালদো নাজারিওকে স্পর্শ করে ক্লোসার পাশে নাম লেখানো—বিশ্বকাপ ইতিহাসে স্মরণীয় এক রাত উপহার দিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

মেসির দুর্দান্ত নৈপুণ্যে ভর করে আলজেরিয়ার বিপক্ষে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে আর্জেন্টিনা। আর ইতিহাস গড়া এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজের কিংবদন্তিকে আরও উজ্জ্বল করে তুললেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে রেকর্ডের পর রেকর্ড

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x