বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড, দিল আদালত

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ ও হত্যা মামলায় প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

আদালত হত্যার দায়ে আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। পাশাপাশি মরদেহ গুমের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি আবির। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত, নৃশংস, নির্মম এবং সমাজে আতঙ্ক সৃষ্টিকারী।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আলিনা ইসলাম আয়াত। তদন্তে উঠে আসে, তাদের বাসার ভাড়াটে আবির মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেন। পরে পরিকল্পনা ব্যর্থ হলে তাকে হত্যা করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে আবির হত্যার দায় স্বীকার করেন। তদন্তে জানা যায়, হত্যার পর শিশুটির মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছিল।

তদন্ত শেষে ২০২৩ সালের অক্টোবরে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। এ মামলায় আবিরের সঙ্গে আরও এক কিশোরকে আসামি করা হয়েছে, যার বিচার শিশু আদালতে চলমান।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড, দিল আদালত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x