মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে (২৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বুধবার ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, তারা পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তাদের ঘরে প্রবেশ করে। প্রথমে তাকে মারধর করা হয় এবং পরে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়। এ সময় স্ত্রী তাকে রক্ষা করতে এগিয়ে এলে দুর্বৃত্তরা জোরপূর্বক তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে নির্জন স্থানে নিয়ে তার স্ত্রীর ওপর সংঘবদ্ধভাবে যৌন নির্যাতন চালানো হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই নারীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীর মা বলেন, “আমি একজন অসহায় মা। আমার স্বামী প্রতিবন্ধী ছিলেন, তিনি মারা গেছেন। আমার মেয়েকে নিয়ে কোনো রকমে জীবনযাপন করছিলাম। যারা আমার মেয়ের সর্বনাশ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x