রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, পরে ফার্মেসির পেছনের কক্ষ থেকে উদ্ধার ১১ বছরের শিশু

সাভারের আশুলিয়ায় মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। এ ঘটনায় অভিযুক্ত ফার্মেসি মালিক সিয়াম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি ওষুধ কিনতে কুমকুমারি বাজারের একটি ফার্মেসিতে যায়। অনেকক্ষণ পার হলেও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে শিশুটির মা খোঁজ করতে বের হন। একপর্যায়ে ওই ফার্মেসিতে গিয়ে মেয়েকে খুঁজতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, ফার্মেসির পেছনের একটি কক্ষ থেকে মালিক বের হয়ে আসার পর শিশুটির চিৎকার শুনে তার মা সেখানে প্রবেশ করেন এবং মেয়েকে উদ্ধার করেন। পরে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, পরে ফার্মেসির পেছনের কক্ষ থেকে উদ্ধার ১১ বছরের শিশু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x