সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ২ শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের অভিযোগ, কারখানার সরবরাহকৃত পানি পান করার কিছুক্ষণ পরই মাথা ঘোরা, বমি, দুর্বলতা ও অচেতন হওয়ার মতো উপসর্গ দেখা দেয়। প্রথমে কয়েকজন অসুস্থ হলেও পরে বিভিন্ন ফ্লোরের আরও অনেক শ্রমিক একই সমস্যায় আক্রান্ত হন।

অসুস্থ শ্রমিকদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সেবা দিচ্ছেন।

প্রাথমিকভাবে অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে জানা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x