রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কৃষিতে অতীতের তুলনায় সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের জন্য এবারের বাজেট অতীতের যেকোনো সময়ের তুলনায় বৃহত্তম। তিনি জানান, গত বছরের তুলনায় কৃষি বাজেট ১০ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে ‘জাতীয় ফল মেলা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, কৃষি খাতের প্রণোদনা বাজেটে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রণোদনা বাজেট প্রায় ৫৯ শতাংশ বেড়েছে, যা কৃষকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।

তিনি বলেন, যারা কৃষি খাতে বাজেট কমেছে বলে দাবি করছেন, তারা সঠিকভাবে হিসাব করেননি। উন্নয়ন ও প্রণোদনা খাত বিবেচনায় নিলে এবারের কৃষি বাজেটই দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

? কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের সহায়তায় সরকার এ বাজেটকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষিতে অতীতের তুলনায় সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x