শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মোবাইল চুরির অপবাদে ছাত্রাবাসে মেহেদীকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা না হওয়ায় ক্ষোভ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে ১৪ বছর বয়সী ছাত্র মেহেদী হাসানের মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, আইফোন চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করে হত্যা করা হয়েছে।

নিহত মেহেদী ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র এবং ছাত্রাবাসে থাকত। পরিবারের দাবি, একটি মোবাইল হারানোর ঘটনাকে কেন্দ্র করে সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা হয়, যার ফলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে জড়িতদের শাস্তির দাবি জানায়। এর আগে মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের ক্ষোভে বিদ্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে।

অন্যদিকে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, মেহেদীকে মারধরের অভিযোগের বিষয়টি তদন্ত চলছিল, এর মধ্যেই তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

এদিকে দুই দিন পার হলেও এখনো মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল চুরির অপবাদে ছাত্রাবাসে মেহেদীকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা না হওয়ায় ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x