সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মেহেদী হত্যার বিচার চেয়ে ফের থানা ঘেরাও, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রাবাসে মেহেদী হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে দ্বিতীয়বারের মতো রামগঞ্জ থানা ঘেরাও করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, আইফোন চুরির অপবাদ দিয়ে মেহেদীকে মারধর করা হয়েছিল এবং সেই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে নিহত মেহেদীর বাবা জিয়া উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহার জমা দিয়েছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

গত মঙ্গলবার ছাত্রাবাস থেকে মেহেদীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এজাহার গ্রহণ করা হয়েছে এবং দ্রুত মামলা রুজু করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেহেদী হত্যার বিচার চেয়ে ফের থানা ঘেরাও, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x