রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে?’—পার্থকে কড়া জবাব বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদে মাইক্রোওভেন ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয়েছে আলোচনা। বিজিপি চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ জামায়াতের এক সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন কিনে দেওয়ার প্রস্তাব দেওয়ার পর এর প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে?” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সংসদে এমন বক্তব্য দেওয়া কারও সম্মানের প্রতি আঘাত হিসেবে বিবেচিত হতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজের জন্য কিছু চাননি, বরং সংসদ সদস্যদের সরকারি বাসভবনে থাকা সকল সদস্যের সুবিধার বিষয়টি তুলে ধরেছিলেন। এ ধরনের বিষয় সংসদে বিতর্কের পরিবর্তে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “আর বাড়াবাড়ি তো কোনো দরকার নেই।” স্পিকারের মতে, বিষয়টি ছোট একটি প্রশাসনিক বিষয়, যা সংসদের হাউস কমিটির মাধ্যমেই সমাধান করা সম্ভব।

স্পিকার আরও বলেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধার বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে বিতর্ক হলে জনগণের কাছে ভুল বার্তা যেতে পারে। তাই ভবিষ্যতে এ ধরনের বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে?’—পার্থকে কড়া জবাব বিরোধীদলীয় নেতার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x