শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

⚽ বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র

হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে গোল করে নতুন কীর্তি গড়েছেন Vinícius Júnior। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল, যার মাধ্যমে ব্রাজিল কিংবদন্তি Ronaldinho-কে ছাড়িয়ে গেছেন তিনি।

এর আগে ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং চলতি আসরে মরক্কোর বিপক্ষে গোল করেছিলেন ভিনিসিয়ুস। হাইতির বিপক্ষে গোল করে তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩-এ, যেখানে রোনালদিনহোর ছিল ২ গোল।

শুধু গোলই নয়, ম্যাচে ম্যাথিউস কুনহার গোলেও সহায়তা করেন ভিনিসিয়ুস। ফলে বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে তার অবদান ৬ গোলের সমান—৩ গোল ও ৩ অ্যাসিস্ট।

অন্যদিকে, রোনালদিনহো দুই বিশ্বকাপ মিলিয়ে ১০ ম্যাচে করেছিলেন ২ গোল ও ৪ অ্যাসিস্ট। ফলে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের আরেক কিংবদন্তিকে আরও পেছনে ফেলার সুযোগ এখন ভিনিসিয়ুসের সামনে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

⚽ বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x