বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশইন, ২০ জনকে ফিরিয়ে নিল ভারত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে Border Guard Bangladesh ও স্থানীয় জনতার বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (২০ জুন) দুপুরে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ভোরে চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনুপ্রবেশ প্রতিহত করেন।

পরে দুই দফা কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নেয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশইন, ২০ জনকে ফিরিয়ে নিল ভারত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x