স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং তিন মাসে যে অগ্রগতি হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারের নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের রাস্তাঘাট ও সেতু উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিভিন্ন অবকাঠামো প্রকল্প সম্পন্ন করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবেরচর গ্রামীণ বাজার প্রকল্পটি বাস্তবায়ন করেছে Local Government Engineering Department।
অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল গজারিয়ায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।