ঢাকার কদমতলীর শ্যামপুর স্কুল রোডের পালপাড়া বেলতলা এলাকায় একটি ভবনের ৩য় তলায় প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল রাঢ়ী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে দুর্ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোজাম্মেল রাঢ়ীর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।