সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তার চীন সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে আগ্রহ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফরসংক্রান্ত ব্রিফিংয়ের পরই পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে একে একে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনার। একই সময়ে পররাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।
প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।