বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রাজবাড়ীতে প্রশাসনের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার মুখোমুখি হয়েছে প্রশাসন। অভিযানের সময় সংঘবদ্ধ মাদক কারবারিরা প্রশাসনের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরানো এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে মাদকসহ আটক করা হয়। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, মাদক ও নগদ টাকাসহ আটক ফয়সালকে হ্যান্ডকাফ পরানোর পরই একদল মাদক কারবারি অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তারা ফয়সালকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে প্রশাসনের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x