বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি স্কুল গেটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সংঘবদ্ধ একটি দল ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি কিরিচ, দুটি ছোরা, একটি লোহার রড ও একটি বড় সেলাই রেঞ্চসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x