১২০ বলের টি-টোয়েন্টি ম্যাচে থাকে চার-ছক্কার উৎসব। চট্টগ্রামে বাংলাদেশ যেভাবে খেলছেন, তা দেখে টেস্ট ম্যাচের অনুভূতি আসতে পারে। পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২২, রান রেট ৩.৬৬। পাশাপাশি উইকেট হারিয়েছে তিনটি। শেষ ওভারে সোহান-হৃদয় বাউন্ডারি না হাঁকালে রান সংখ্যা আরও কম থাকতো। যদিও গেল ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশে ৭২ রান তুলেছিল।