রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে সুরমা, বৌলাই ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বেড়েছে। যদিও পানি এখনো বিপৎসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী দুই দিনে ভারী বৃষ্টি হলে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে।

এদিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, সকাল থেকে পানির স্রোত ও উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। ফলে স্থানীয় মানুষের চলাচলে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে পাহাড়ি ঢল কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x