মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ ৬ জন নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কাতার-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশি কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে যাত্রা করছিলেন। আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন প্রবাসী সংগঠনের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ ৬ জন নিহত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x