সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার পুত্রজায়া-এ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

তিনি জানান, উভয় দেশই কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।

দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, আইসিটি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হয়েছে।

তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবীরা দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান।

এছাড়া রোহিঙ্গা সংকট, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধি, আরসিইপিতে যোগদান এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x