বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাসসুমকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়েছে, জরিমানার অর্থ আসামির সম্পত্তি বিক্রি করে আদায় করতে হবে। এছাড়া হত্যার পর মরদেহ গুম করার অপরাধে আবু তাহেরকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের বাসিন্দা এবং শফি উদ্দীনের ছেলে।

মামলাটি আলোচিত হয়ে ওঠে শিশু তাবাসসুমকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর। ঘটনার পর থেকে বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে মাত্র ১১৬ দিনের মধ্যে আদালত রায় ঘোষণা করেছে, যা ঝিনাইদহের বিচারিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য নজির হিসেবে দেখা হচ্ছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় তাহেরের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x