রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন ময়না ইউনিয়ন পরিষদের সাবেক সচিব ও বর্তমান ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব রিবুল হোসাইন।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন ময়না ইউনিয়ন পরিষদের সাবেক সচিব ও বর্তমান ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব রিবুল হোসাইন।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত
0:00 0:00
1.0x