বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ ঘটনাটি নিশ্চিত করেন। এর আগে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচ দেখা শেষে নেতাকর্মী ও দর্শনার্থীরা কার্যালয় ত্যাগ করলে দুর্বৃত্তরা কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন বাইরে ছুড়ে ফেলা হয়।

বাজারের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুরোনো কিছু চেয়ার ও ফেস্টুনের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয়, তবে বিরোধী পক্ষের কেউ জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x