ব্রাজিলিয়ান ফুটবলের অভিজ্ঞ ডিফেন্ডার Thiago Silva এক বছরের ব্যবধানে আবারও নিজের পুরোনো ক্লাব Fluminense FC-এ ফিরেছেন। ক্লাবটি সোমবার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছে।
? নতুন চুক্তি অনুযায়ী ৪১ বছর বয়সী সিলভা ২০২৬ সালের শেষ পর্যন্ত ফ্লুমিনেন্সের হয়ে খেলবেন।
? গত বছর তিনি ফ্লুমিনেন্স ছাড়িয়ে FC Porto-তে যোগ দিয়েছিলেন।
? ইউরোপীয় মৌসুম শেষে পোর্তোর সঙ্গে সম্পর্ক শেষ হলে তিনি ফ্রি এজেন্ট হয়ে যান।
? এরপর থেকেই তাকে ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করে ফ্লুমিনেন্সে কর্তৃপক্ষ।
? ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি।
? ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আবেগের টানে নিজের শুরুর ক্লাবে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ফ্লুমিনেন্সে কর্তৃপক্ষ দীর্ঘ আলোচনার মাধ্যমে নিজেদের অন্যতম সেরা তারকাকে আবারও দলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সিলভার এই প্রত্যাবর্তন ক্লাবটির সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।