বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

স্কুলে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে অভিমান, আত্মহত্যা স্কুলছাত্রীর

ঢাকার দোহার উপজেলায় স্বর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া ও পড়াশোনা নিয়ে স্বর্ণার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরে ফাঁস দেয় সে।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

স্কুলে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে অভিমান, আত্মহত্যা স্কুলছাত্রীর

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x