বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

চীনা নাগরিকের অভিযোগ: ২৪ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় গিয়ে অভিযোগের বিষয়ে কথা বলেন চীনা নাগরিক আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা বেগম প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

আন হংওয়েই জানান, ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে। তাই ফুলবাড়ী থানা পুলিশ তাকে সাভার থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে।

এ বিষয়ে মোর্শেদার মা শাহানা বেগম বলেন, বিয়ের কিছুদিন পর তার মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় চাকরির উদ্দেশ্যে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। তিনি বিষয়টি শুনেছেন বলে জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল সাভার হওয়ায় আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে হবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চীনা নাগরিকের অভিযোগ: ২৪ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x