রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

রায়পুরে ভয়াবহ হত্যাকাণ্ড; ধারালো অস্ত্রের আঘাতে নিহত মা ও তিন কন্যা, পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে প্রাণ হারায় অভিযুক্ত

বিস্তারিত:

লক্ষ্মীপুরের রায়পুরে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মা ও তার তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। হত্যার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিপা আক্তার (৮)। নিহত অভিযুক্তের নাম অন্তর মজুমদার (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্তর মজুমদার ওই বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শাহিনুর বেগম ও তার তিন মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকেলে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, নিহত চারজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে মেজো মেয়ে ইকরা আক্তারের আঘাত এতটাই গুরুতর ছিল যে তার ফুসফুস পর্যন্ত বাইরে দেখা যাচ্ছিল।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেয়। পরে সেও মারা যায়।

ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x