বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কাঁটাবনের বহুতল ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২ জনের

রাজধানীর কাঁটাবনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে ৬টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা স্বজনদের বরাতে জানা যায়, এলিফ্যান্ট রোডের কাঁটাবনের আল-বারাকা টাওয়ারের ১০ম ও ১১তম তলায় হঠাৎ আগুন লাগে। আগুনের ধোঁয়ায় গুরুতর আহত হন জনি ও আবদুস সালাম।

নিহত আবদুস সালামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বড় ভাদাহার এলাকায়। তিনি আল-বারাকা টাওয়ারের ১১তম তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুইজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কাঁটাবনের বহুতল ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২ জনের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x