সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ডিএসইর বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা, কমেছে লেনদেনও

বিদায়ী সপ্তাহে (২১–২৫ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বাজার মূলধন ও লেনদেন—উভয়ই কমেছে। অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতনের কারণে সপ্তাহজুড়ে বাজারে ছিল নিম্নমুখী প্রবণতা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়ায় ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকায়। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা বা দশমিক ০.১৩ শতাংশ।

বিজ্ঞাপন

একই সময়ে লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকা কম। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা।

সূচকের দিক থেকেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫২ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ২২২টির দর কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ডিএসইর বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা, কমেছে লেনদেনও

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x