মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘গিজনের কলঙ্ক’ ফিরছে? বিশ্বকাপে মুখোমুখি অস্ট্রিয়া-আলজেরিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে শেষ ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ১৯৮২ সালের কুখ্যাত ‘গিজনের কলঙ্ক’। এবার সেই ঘটনার ৪৪ বছর পর আবারও গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া ও আলজেরিয়া।

দুই রাউন্ড শেষে আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে। অন্যদিকে অস্ট্রিয়া ও আলজেরিয়ার পয়েন্ট সমান ৩। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় ড্র করলেই দ্বিতীয় স্থান নিশ্চিত হবে অস্ট্রিয়ার। আলজেরিয়া ড্র করলে থাকবে তৃতীয় স্থানে।

বিশ্বকাপের নকআউট সূচি অনুযায়ী, এই গ্রুপের রানার্সআপ খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। আর সেরা তৃতীয় দল হিসেবে উঠতে পারলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে পাওয়া যেতে পারে। ফলে ম্যাচটি ঘিরে নানা কৌশলগত হিসাব-নিকাশ শুরু হয়েছে।

১৯৮২ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার বিতর্কিত ম্যাচের কারণে আলজেরিয়া বাদ পড়ে যায়। ইতিহাসে যা ‘গিজনের কলঙ্ক’ নামে পরিচিত। সেই ঘটনার পর থেকেই ফিফা গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ একই সময়ে আয়োজনের নিয়ম চালু করে।

তবে বর্তমান অস্ট্রিয়া কোচ রালফ রাগনিক জোর দিয়ে বলেছেন, তার দল কোনোভাবেই ড্রয়ের জন্য খেলবে না।

অন্যদিকে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচও জানিয়েছেন, তাদের লক্ষ্য কেবল জয়, প্রতিপক্ষ এড়িয়ে চলার কোনো পরিকল্পনা নেই।

এদিকে অস্ট্রিয়ার মিডফিল্ডার কোনরাড লাইমারও বলেছেন, "আমরা মাঠে নামব জয়ের লক্ষ্য নিয়েই। প্রতিপক্ষ কে, সেটা আমাদের ভাবনায় নেই।"

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘গিজনের কলঙ্ক’ ফিরছে? বিশ্বকাপে মুখোমুখি অস্ট্রিয়া-আলজেরিয়া

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x