বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ উপজেলার আবু তাহেরের ছেলে। পারিবারিক অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী দুই সহোদরের সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

স্বজনদের দাবি, শুক্রবার রাতে মোবাইল ফোন দেওয়া ও পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে গভীর রাতে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে পারভেজের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত
ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
0:00 0:00
1.0x