রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা চিরকুট

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি পাওয়া গেছে অসংখ্য চিঠি-চিরকুট। এর মধ্যে একটি চিরকুটে ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা বার্তা পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার সময় বিভিন্ন নামে-বেনামে লেখা চিঠি ও চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটগুলোর একটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করা হয়েছে। সেখানে সংক্ষেপে লেখা ছিল, ‘হাদি হত্যার বিচার চাই।’

এ ছাড়া আরেকটি চিঠিতে এক ফুটবলপ্রেমী বাংলাদেশকে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে দেখতে চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন।

এদিকে দানবাক্স খোলার সময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত গণনায় ১০ কোটি টাকা পাওয়া যায়। বিরতির পর পুনরায় গণনার কাজ শুরু হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা চিরকুট

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x