মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়া ও পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আকস্মিক ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ করেই দৌলতদিয়া ঘাট এলাকায় ঘন কালো মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণ পর প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নদীর পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। এতে ফেরি চলাচল অব্যাহত রাখা ঝুঁকিপূর্ণ হওয়ায় সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, নদীতে আকস্মিক ঝড়ো আবহাওয়ার কারণে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x