মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, নিহত ১; আটক বাহিনী প্রধান

‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এ দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান; উদ্ধার অস্ত্র-গোলাবারুদ, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত

বিজ্ঞাপন

সুন্দরবনে কুখ্যাত ডাকাত দল ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনী প্রধানসহ দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ জুন)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল থেকে টানা দুই দিন অভিযান চালায় কোস্টগার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা ও স্টেশন নলিয়ানের সদস্যরা।

অভিযান চলাকালে দস্যুদের বহনকারী দুটি বোটকে থামার সংকেত দেওয়া হলে তারা কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তীব্র বন্দুকযুদ্ধে ডাকাতদের একটি বোটে আগুন ধরে যায় এবং অপর একটি বোট ডুবে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম ও সদস্য শওকত সরদারকে উদ্ধার করে আটক করা হয়। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের ধরতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় জনগণের সহায়তায় মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে ইসরাফিল হাওলাদার নামে আরেক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

অভিযানে আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, নিহত ১; আটক বাহিনী প্রধান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x