বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সাতক্ষীরা সীমান্তে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পরিচালিত একাধিক অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় মোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল।

বিজ্ঞাপন

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, এছাড়াও এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস), আফিম তৈরির কেমিক্যালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, "মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।"

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x