রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাজকুমারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (২৮ জুন) ভোররাতে সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে রাজকুমার ও বন্দনা রানীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার ভোররাতে সেই বিরোধের জের ধরে রাজকুমার স্ত্রীকে মারধর করেন। এতে গুরুতর আহত অবস্থায় বন্দনা রানীর মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

বিজ্ঞাপন

খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রাজকুমারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দকী জানান, নিহতের মরদেহের কান দিয়ে রক্ত বের হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ (এজাহার) পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x