মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জাপানের বিপক্ষে নেইমারের খেলার সময় নিয়ে যা বললেন আনচেলত্তি

বাঁচা-মরার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ বত্রিশের ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারের সম্ভাব্য খেলার সময় নিয়ে কথা বলেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তির ভাষ্য অনুযায়ী, জাপানের বিপক্ষেও শুরু থেকেই নেইমারকে একাদশে দেখার সম্ভাবনা কম। তবে আগের ম্যাচের তুলনায় তিনি এবার আরও বেশি সময় মাঠে থাকতে পারেন।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। গত এক সপ্তাহে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে না পারায় তাকে কতক্ষণ খেলানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি বলেন, "নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"

বিজ্ঞাপন

৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে ফিরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ১৫ মিনিট খেলেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে তার খেলার সময় আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশল সফল হয়েছে বলেও মন্তব্য করেন আনচেলত্তি। তিনি বলেন, খেলোয়াড়দের নিয়মিত পজিশন পরিবর্তন প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে সহায়ক। ব্রুনো, পাকেতা ও কুনিয়া গত দুই ম্যাচে সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছে।

আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে ব্রাজিল। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাপানের বিপক্ষে নেইমারের খেলার সময় নিয়ে যা বললেন আনচেলত্তি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x