রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

করমুক্ত আয়সীমা বাড়ানো ও টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পাসের আগে করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো এবং কিছু ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার বিধান শিথিলের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি অর্থমন্ত্রীর প্রতি এ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে কয়েকটি খাতে শুল্ক ও করের হার কমানোর বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণত এসব দাবি বিরোধী দলের পক্ষ থেকেই উঠে আসে। তবে জনগণের স্বার্থ বিবেচনায় তিনি নিজেই এ প্রস্তাবগুলো সামনে আনছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।”

প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, করমুক্ত আয়সীমা বৃদ্ধি পেলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন। পাশাপাশি ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিল করা হলে সাধারণ মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।

এছাড়া তিনি অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান, বিভিন্ন খাতে প্রস্তাবিত শুল্ক ও করের হার পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে, যাতে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ জনগণ উভয়েই উপকৃত হন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

করমুক্ত আয়সীমা বাড়ানো ও টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x