সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মুন্সীগঞ্জে হাসপাতালের ঝোপে মিলল জীবিত নবজাতক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের ঝোপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর নবজাতককে দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের ধারণা, শিশুটির জন্ম অল্প কিছুক্ষণ আগেই হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি বর্তমানে জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে।

খবর পেয়ে রাতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। তিনি নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন এবং শিশুটিকে হাসপাতাল চত্বরে ফেলে যাওয়ার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

কে বা কারা নবজাতকটিকে হাসপাতালের ঝোপে ফেলে গেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে হাসপাতালের ঝোপে মিলল জীবিত নবজাতক

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x