শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

গাজীপুরে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, আহত ১৬

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে উচ্ছেদ অভিযান চালানোর সময় স্থানীয় দখলদারদের বাধার মুখে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায় এবং অভিযানে ব্যবহৃত একটি সরকারি গাড়ি ভাঙচুর করে।

কুরিয়ার অফার

আহতদের স্থানীয়দের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, রেঞ্জ কর্মকর্তা ও এক বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বন বিভাগের পক্ষ থেকে মামলা বা লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের জমি দখলমুক্ত করতে গিয়ে এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, আহত ১৬

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x