শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জয়পুরহাটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জয়পুরহাটে কিশোরী ধর্ষণ মামলায় সিরাতুল ইসলাম মোসতাকিন রনি (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।

কুরিয়ার অফার

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ জুন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে চকলেটের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পরিবারের কাছে ঘটনা জানালে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাতুল ইসলাম মোসতাকিন রনিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x