বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

এমবাপে-ওলিসের রেকর্ডে ইতিহাস গড়ল ফ্রান্স

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ফরাসিরা; একের পর এক বিশ্বকাপ রেকর্ড এমবাপে ও ওলিসের

বিস্তারিত:

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। গ্রুপপর্বে শতভাগ জয় ও ১০ গোল করার পর শেষ ষোলোর ম্যাচেও সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়েছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে একাধিক ব্যক্তিগত ও দলীয় রেকর্ড গড়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও মাইকেল ওলিসের নৈপুণ্যে বিশ্বকাপের ইতিহাসে নতুন নতুন কীর্তি যোগ হয়েছে ফরাসিদের ঝুলিতে।
বিজ্ঞাপন

বিশ্বকাপের টানা পাঁচ ম্যাচে অন্তত তিনটি করে গোল করেছে ফ্রান্স, যা টুর্নামেন্টের ইতিহাসে একটানা সবচেয়ে বেশি ম্যাচে তিন বা তার বেশি গোল করার নতুন রেকর্ড।

সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে এমবাপে বিশ্বকাপের নকআউট পর্বে চতুর্থবারের মতো এক ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে অন্য কোনো ফুটবলার এতবার নকআউটে জোড়া গোল করতে পারেননি। একই সঙ্গে বিশ্বকাপে সাতটি ম্যাচে একাধিক গোল করে আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন এই ফরাসি তারকা।

অন্যদিকে, চলতি আসরে পাঁচটি অ্যাসিস্ট করে মাইকেল ওলিসে ১৯৯৪ বিশ্বকাপের পর এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেছেন। ১৯৯৪ সালে জার্মানির টমাস হ্যাসলারও পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন। এক আসরে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্টের রেকর্ড এখনো ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে।

এবারের বিশ্বকাপে এমবাপে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন, যা লিওনেল মেসির সমান সর্বোচ্চ। তবে দুটি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে আপাতত মেসির চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

এছাড়া এমবাপে ও উসমান দেম্বেলে যৌথভাবে ছয়টি গোলে অবদান রেখেছেন। দেম্বেলের চারটি অ্যাসিস্টে গোল করেছেন এমবাপে, আর এমবাপের দুটি অ্যাসিস্ট থেকে গোল পেয়েছেন দেম্বেলে। গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে কোনো জুটি এক আসরে এত বেশি গোলের পেছনে অবদান রাখতে পারেনি।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এমবাপে-ওলিসের রেকর্ডে ইতিহাস গড়ল ফ্রান্স

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x