মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

নিখোঁজের ৫০ দিন পর ভায়রার রান্নাঘরের মাটির নিচে মিলল বৃদ্ধের মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের এক আত্মীয়ের রান্নাঘরের মেঝের ৮ থেকে ১০ ফুট নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১ জুলাই) ভোরে সিরাজদিখান থানার পুলিশ উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন— মানিক বেপারী (৪০), বিন আমিন (৩৬), রিপন (৩০) এবং সাইফুল ইসলাম (৩৮)

পুলিশ জানায়, গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। পরে ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ থানায় নিখোঁজের মামলা করেন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মিললেও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওলাদ হোসেনের দুটি বিয়ে ছিল এবং দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নিখোঁজের ৫০ দিন পর ভায়রার রান্নাঘরের মাটির নিচে মিলল বৃদ্ধের মরদেহ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x