বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কুরিয়ারে আসা চায়ের প্যাকেটে মিলল ১২ হাজার পিস ইয়াবা, আটক ১

রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মনসুর মণ্ডল ওরফে বোদা নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালানটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ও বগুড়া জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে কুরিয়ার সার্ভিসে অবস্থান নেন। পরে মনসুর মণ্ডল কক্সবাজার থেকে পাঠানো চায়ের প্যাকেট সংগ্রহ করতে এলে তাকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকারও বেশি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, মনসুরের কক্সবাজারে একটি চায়ের দোকান রয়েছে। অভিযোগ অনুযায়ী, চায়ের ব্যবসার আড়ালে তিনি কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মাদকচক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কুরিয়ারে আসা চায়ের প্যাকেটে মিলল ১২ হাজার পিস ইয়াবা, আটক ১

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x