রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে আলম ইসলাম (২৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে আশুলিয়ার ছয়তলা রূপায়ন হাউজিং এলাকার তৌহিদ উদ্দীনের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কুমারপাড়া এলাকার আব্দুল ওয়াহবের ছেলে। তিনি আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে নির্মাণাধীন ভবনে কাজ করতে যান আলম। দুপুরে একটি রশির সাহায্যে সেপটিক ট্যাংকের ভেতরে নামার সময় হঠাৎ রশি ছিঁড়ে নিচে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ জানান, হাসপাতালে আনার আগেই আলমের মৃত্যু হয়েছিল।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x