মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

পুশইন প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও মানবতার বিরুদ্ধে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সীমান্তে ভারতের ‘পুশইন’ কার্যক্রম আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, সীমান্তে যে পুশইন কার্যক্রম দেখা যাচ্ছে, তা সম্পূর্ণ মানবতাবিরোধী এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মানুষকে এভাবে অমানবিক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সীমান্তে দায়িত্ব পালনকারী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তিনি বিজিবিকে ধন্যবাদ জানান।

ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে সরে এসে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। প্রয়োজনে বিষয়টি জাতিসংঘসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও উত্থাপন করা যেতে পারে।

এছাড়া বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জবাবদিহি ও স্বচ্ছতা ছাড়া কোনো বাজেট জনগণের কল্যাণে আসে না। দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর-ভ্যাট দিচ্ছে, তাই জনগণের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, বাজেটের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে হবে। সরকার যদি জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে পারে, তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পুশইন প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও মানবতার বিরুদ্ধে: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x