বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মদ্যপ হয়ে অশোভন আচরণ : প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত

নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথাবার্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও সুবিধাও স্থগিত করেছে সরকার।

শনিবার (৪ জুলাই) শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, ঘটনাটি নজরে আসার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রণালয়ের মতে, এ ধরনের আচরণ অনৈতিক, আপত্তিকর ও আইনবহির্ভূত, যা শিক্ষক সমাজের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তাই স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) স্থগিত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মদ্যপ হয়ে অশোভন আচরণ : প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x