শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

ঝুঁকিপূর্ণ ঘোষণা করা বিদ্যালয় ভবনের দুই বছর পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাচারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে পাশের একটি দুর্গা মন্দিরের বারান্দায়

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ২৫৩ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক রয়েছেন। দুই শিফটে পাঠদান চললেও শ্রেণিকক্ষ সংকটের কারণে প্রাক-প্রাথমিক ও তৃতীয় শ্রেণির ক্লাস মন্দিরের বারান্দায় নিতে হচ্ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, খোলামেলা পরিবেশে শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত একটি নতুন ভবন বা অন্তত অস্থায়ী টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বাধ্য হয়েই মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে পাঠদান চালানো হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, নতুন প্রকল্প চালু হলে ভবন নির্মাণের বরাদ্দ পাওয়ার আশা রয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেছেন, আপাতত একটি অস্থায়ী শ্রেণিকক্ষের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং স্থায়ী ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x