বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শনিবার (৪ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে মোট ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নেয়।

বহিষ্কৃত ১৭ জনের মধ্যে মাদ্রাসা বোর্ডে ৭ জন, কারিগরি বোর্ডে ৩ জন এবং সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x